বাগেরহাটের ফকিরহাটে চারটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৩টি ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৬। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। আজ রোববার দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়ক সংলগ্ন ফকিরহাটের নওয়াপাড়ার ফাঁকা মাঠে ককটেলগুলো বোমা ডিসপোজাল ইউনিটের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে।
গতকাল শনিবার গভীর রাতে ফকিরহাট উপজেলার নওয়াপাড়ার পানবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র্যাব-৬ এর সদস্যরা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি র্যাব।
সংবাদ সম্মেলনে খুলনা র্যাব-৬ এর পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মো. ফিরোজ কবির এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে পানবাজার এলাকায় অভিযানে পরিত্যক্ত অবস্থায় চারটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৩টি শক্তিশালী ককটেল গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ককটেল ও গোলাবারুদ ফেলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।
লেফট্যানেন্ট কর্নেল মো. ফিরোজ কবির আরও জানান, দুষ্কৃতিকারীরা নাশকতা করতে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মজুদ করেছিল। উদ্ধার হওয়া ককটেলগুলো শক্তিশালী। তাই ককটেলগুলো বিশেষজ্ঞ দল দিয়ে ধ্বংস করা হয়েছে। যারা নাশকতা করতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছিল তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আসন্ন নির্বাচনে নাশকতা করতে দুষ্কৃতকারীরা অস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছিল। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে র্যাবের নিয়মিত টহল চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।
বাগেরহাটে ৪টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ১৩টি ককটেল উদ্ধার

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:45 pm