টেকনাফে র্যাবের সাথে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদক কারবারী নিহত হয়েছে। এসময় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল পৌনে ১১ টার দিকে কক্সবাজার র্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি র্যাব।
র্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার জানান, টেকনাফের দমদমিয়া এলাকার নাফনদীর পাড়ে মাদক চোরাকারবারিরা র্যাবের একটি আভিযানিক দলের উপর গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এক কারবারি আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানিয়েছেন, থানা পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে টেকনাফ পৌরসভার লামার বাজার খায়ুকখালী খালের নতুন ব্রীজের নিচে আরও একজনের মরদেহ ভেসে আসছে। তার মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।
টেকনাফে র্যাবের সাথে মাদক কারবারিদের গো লা গু লি র ঘটনায় নি হ ত-১

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:30 pm