ছিনতাইয়ের অভিযোগে মো. সোহাগ হোসেন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে তেজগাঁও থানার সোনারগাঁও ক্রসিং ব্যাংক এশিয়ার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সোহাগ দিনের বেলায় সেলুনে চাকরি করে, আর রাতে ছিনতাই।
পুলিশ সূত্র জানায়, সোহাগ মূলত ছিনতাইকারী। তার নিজস্ব একটি চক্র আছে। তারা মূলত বাসগুলোকে টার্গেট করে। বাসে উঠে কৃত্রিম ভিড় সৃষ্টে করে এবং যাত্রীদের মোবাইল কিংবা মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। এ সময় কেউ বাধা দিলে ছুরি মেরে পালিয়ে যায়। গতকালও সোহাগ এবং তার চক্র ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে ধাওয়া করে একটি ছুরিসহ সোহাগকে গ্রেপ্তার করা হয়।
১৬৪ ধারায় দেওয়া প্রাথমিক স্বীকারোক্তিতে সোহাগ জানায়, সে একটি সেলুনে চাকরি করে। চাকরি শেষে সে ছিনতাই করে।
দিনে সেলুন কর্মচারী, রাতে ছিনতাইকারী

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:29 pm