আগামী সোমবার ১৭ জুলাই অনুষ্ঠিতব্য কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী অপরাধ সমুহ নিষ্পত্তির জন্য মহেশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শোয়েব উদ্দীন খান-কে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ৫ জুলাই আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভূঁইয়া স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ প্রাপ্ত বিজ্ঞ বিচারক মোঃ শোয়েব উদ্দীন খান ভোট গ্রহণের আগে ও পরে ২ দিন করে অর্থাৎ আগামী ১৫ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত মোট ৫ দিন মাঠে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট বিধি অনুযায়ী নির্বাচনী অপরাধ সমুহ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত বিচার শাখার আদেশটি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের নিকট প্রেরণ করা হয়েছে।
ধলঘাটা ইউপি নির্বাচনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:34 pm