অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম তাহা পাঁচ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থার মহাপরিচালক ওয়াহিদা আহমেদ ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।
শনিবার (২৭ মে) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেন।
সফরকালে মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামীকাল সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
মহাসচিব আগামী মঙ্গলবার আইইউটির ৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিবেন।
এ ছাড়া সফরকালে হিসেন ব্রাহিম তাহা কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন ওআইসির মহাসচিব

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:44 pm