সারাদেশের ন্যায় কক্সবাজারেও আজ রবিবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
জেলায় এবার ৫১টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে ৩২ হাজার ২৭৩ জন শিক্ষার্থী।
এরমধ্যে এসএসসি পরীক্ষার্থী ২৩ হাজার ২৩৪ জন, দাখিল পরীক্ষার্থী ৭ হাজার ৬৫০ জন এবং কারিগরি পরীক্ষার্থী ১ হাজার ৩৮৯ জন।
সকালে সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, মডেল হাই স্কুলসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
পরিদর্শনকালে তিনি বলেন, জেলার সব কটি কেন্দ্রে অবাধ,সুষ্ঠু ও সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে।
এ ছাড়া পরীক্ষার্থী ও অভিভাবকদের কোন ধরনের গুজবে কান না দেয়ার আহবান জানান তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) তাপ্তি চাকমা, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো রাইসুল ইসলামসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু : অংশ নিল ৩২ হাজার ২৭৩ জন শিক্ষার্থী

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:39 pm