ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক যানজটমুক্ত থাকবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।
তিনি বলেন, ‘পুলিশ যেভাবে তৎপর রয়েছে, আশা করছি মহাসড়কে কোনো প্রকার সমস্যা হবে না। মানুষ ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারবে।’
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক পরিদর্শন শেষে টাঙ্গাইলের এলেঙ্গায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘মহাসড়ক দিয়ে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য পুলিশ সব সময় মহাসড়কে থাকবে।’
তিনি আরও বলেন, ‘ঈদের সময় মহাসড়কে ডাকাতি, সড়ক দুর্ঘটনা ও যানজট যাতে না হয় সেজন্য ঢাকা রেঞ্জ পুলিশ সকল ব্যবস্থা নিয়েছে।’
এসময় তার সঙ্গে অতিরিক্ত ডিআইজি মাশরুকুর রহমান খালেদ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন উপস্থিত ছিলেন।
এদিকে, আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট দেখা যায়নি। মহাসড়কে স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে।
ঈদযাত্রায় মহাসড়ক যানজটমুক্ত থাকবে

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:32 pm