বগুড়ার নন্দীগ্রামের ভাটগ্রাম ইউনিয়নের কাথম বেড়াগাড়ী গ্রামের সরিষা ক্ষেত অজ্ঞাত এক তরুণীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার বিকেল পর্যন্ত ওই তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
পুলিশের ধারণা, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ওই তরুণীকে নির্জন স্থানে এনে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, ওই তরুণী মিয়ানমারের রোহিঙ্গা বা অন্যকোনো দেশের নাগরিক হতে পারেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে সরিষার ক্ষেতে অজ্ঞাত ওই তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। নিহত তরুণীর পরনে কালো রঙের বোরকা, ম্যাক্সি, গোলাপী রঙের ওড়না ও হাতে মেহেদির আল্পনা আঁকা আছে। হাতে মেহেদি দিয়ে বি+এস লেখা রয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।
ওসি আনোয়ার হোসেন ঢাকা ট্রিবিউনকে বলেন, “সিআইডি, পিবিআইসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি দল উদ্ধার হওয়া তরুণীর আঙুলের ছাঁপ ও অন্যান্য আলামত সংগ্রহ করেছে। এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।”
সরিষা ক্ষেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার, দুইদিনেও মেলেনি পরিচয়
পুলিশের ধারণা, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ওই তরুণীকে নির্জন স্থানে এনে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে
বগুড়ার নন্দীগ্রামের ভাটগ্রাম ইউনিয়নের কাথম বেড়াগাড়ী গ্রামের সরিষা ক্ষেত অজ্ঞাত এক তরুণীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার বিকেল পর্যন্ত ওই তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
পুলিশের ধারণা, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ওই তরুণীকে নির্জন স্থানে এনে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, ওই তরুণী মিয়ানমারের রোহিঙ্গা বা অন্যকোনো দেশের নাগরিক হতে পারেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে সরিষার ক্ষেতে অজ্ঞাত ওই তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। নিহত তরুণীর পরনে কালো রঙের বোরকা, ম্যাক্সি, গোলাপী রঙের ওড়না ও হাতে মেহেদির আল্পনা আঁকা আছে। হাতে মেহেদি দিয়ে বি+এস লেখা রয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।
ওসি আনোয়ার হোসেন ঢাকা ট্রিবিউনকে বলেন, “সিআইডি, পিবিআইসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি দল উদ্ধার হওয়া তরুণীর আঙুলের ছাঁপ ও অন্যান্য আলামত সংগ্রহ করেছে। এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।”
প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:37 pm