কক্সবাজারের টেকনাফে এবার ৬ রোহিঙ্গাকে অপহরণের অভিযোগ উঠেছে। তাদের পরিবারের কাছে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে জানা গেছে।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম।
অপহৃতরা হলেন: মো. ফরোয়াজ, মো. জোহার, মো. নুর, নুরুল হক, জাহিদ হোসেন ও মো. ইদ্রিস। তারা সবাই ২১ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার পর হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুলের ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে ৬ জনকে অপহরণ করা হয়। শ্রমিক হিসেবে কাজ দেয়ার কথা বলে স্থানীয় এক ব্যক্তি অজ্ঞাত স্থানে নিয়ে তাদের জিম্মি করে রাখে। এরপর সাড়ে ১২টার পর থেকে ৫০ হাজার টাকা করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।
তিনি আরও জানান, অপহৃতদের উদ্ধার করতে জেলা পুলিশের সমন্বয়ে এপিবিএন পুলিশ তৎপরতা চালাচ্ছে।
এর আগে গত ৪ মাসে টেকনাফে ৩১ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১১ জন রোহিঙ্গা হলেও ২০ জন স্থানীয় বাসিন্দা ছিলেন। সুত্র.সময় টিভি
টেকনাফে ৬ রোহিঙ্গাকে অপহরণ

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:29 pm