কক্সবাজারে বিচার বিভাগীয় সম্মেলন আগামী শনিবার ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। কক্সবাজার জেলা আদালতের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সভাপতিত্ব করবেন।
একই আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, শনিবার সকাল সাড়ে ৯ টা থেকে ২ পর্বে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে সকালে সভাপতির স্বাগত ভাষন। এরপর দেওয়ানী ও ফৌজদারী মোকদ্দমার বিচার নিষ্পত্তিতে উদ্ভূত সমস্যা ও বিলম্বের কারণ সমুহ চিহ্নিতকরণ এবং উল্লেখিত সমস্যা হতে উত্তরণের উপায় সম্পর্কে আমন্ত্রিত অতিথি সহ সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দের উম্মুক্ত আলোচনা এবং সুপারিশমালা প্রণয়নের মাধ্যমে প্রথম পর্ব দুপুর ১ টায় সমাপ্ত হবে।
দ্বিতীয় পর্ব শুরু হবে শনিবার বেলা ২ টায়। এ পর্ব শুধুমাত্র বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে। একইদিন বিকেল ৪ টায় সভাপতির সমাপনী ভাষনের মাধ্যমে দিনব্যাপী বিচার বিভাগীয় সম্মেলন শেষ হবে।
এদিকে, বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠানে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন, প্রশাসনিক কর্মকর্তা এস.এম আববাস উদ্দিন।
কক্সবাজারে বিচার বিভাগীয় সম্মেলন শনিবার

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:45 pm