উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে জসিম হত্যার ঘটনায় এজাহার নামীয় ৫ জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)।
আটককৃতরা হলো- ক্যাম্প ৯ এর নজির আহম্মদ এর ছেলে মোঃ একরাম উল্লাহ (৩০), ক্যাম্প-১০ এর মৃত আনু মিয়ার ছেলে মোঃ শাকের (৩৮), কালা হোসেন এর ছেলে মোহাম্মদ জাবের (২৩), শেখ আহম্মদের ছেলে নুরুল আমিন (২৭), হামিদ হোসেন এর ছেলে আমির হোসেন (১৯)।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত পৌনে বারোটার দিকে উখিয়া ক্যাম্প ৯ ও ১০ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস এন্ড মিডিয়া) ফারুক আহমেদ।
তিনি জানান, গত ২৬ অক্টোবর রোহিঙ্গা দুষ্কৃতকারীদের হাতে ক্যাম্প ১০ এর বাসিন্দ জসিম হত্যাকাণ্ডের ঘটনায় তার মা বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তার অভিযোগের সূত্রধরে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে ধৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।
রোহিঙ্গা ক্যাম্পে জসিম হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:46 pm