পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সোমবার (২৯ আগস্ট) দুপুর ১টায় সৈকতে জিরো পয়েন্টের পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশটি পচে যাওয়ায় পরিচয় ও বয়স শনাক্ত করা যায়নি। এটি পুরুষের লাশ। তবে স্থানীয়দের ধারণা, ঝড়ের কবলে পরে সাগরে নিখোঁজ কোনও জেলের লাশ হতে পারে এটি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর সাগর থেকে লাশটি সৈকতের তীরে ভেসে আসে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
মহিপুর থানার ওসি জানান, লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর কারণ জানা যাবে।
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মরদেহ

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:29 pm