সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন,ভিসি ড.এস.এম হেমায়েত জাহান
দুমকি পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ সেমবার ১৩ জুলাই বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও পবিপ্রবি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড.এস. এম হেমায়েত জাহান এর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।ভাইস-চ্যান্সেলর এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.এ বিএম সাইফুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পবিপ্রবি-র সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম আকাশ, সদস্য জয়ভাঙ্গী, মোস্তাক আহমেদ প্রীতম, মেহেরুন্নেসা লাভলী, মঈন উদ্দিন, সালাউদ্দিন আহম্মদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান বলেন, "সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন বা আয়না। সমাজ ও রাষ্ট্রে যা ঘটে, সাংবাদিকরা তাই অবিকল তুলে ধরেন।
রাষ্ট্র পরিচালনায় এবং গণতন্ত্রকে সুসংহত করতে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম। আইন, বিচার ও নির্বাহী বিভাগের পাশাপাশি সাংবাদিকতা বা গণমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা যায়"। তিনি বলেন, সংবাদের প্রধান শক্তি হলো সত্য। কোন ধরনের পক্ষপাতিত্ব ছাড়া নিরপেক্ষভাবে সত্য তুলে ধরাই আদর্শ সাংবাদিকের কাজ। প্রতিকূল পরিবেশ, দুর্যোগ, যুদ্ধ বা যে কোন সংকটের মুখে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করে থাকেন। সভাশেষে প্রধান অতিথি ও সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন-ভিসি ড.এস.এম হেমায়েত জাহান
কলম সৈনিকদের চিন্তা হউক সার্বজনীন

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 1:58 pm