রাজপাড়া জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

  বিশেষ প্রতিনিধি    28-06-2026    55
রাজপাড়া জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

রাজপাড়া জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী থেকে- মেসবাহউল আলম দিনার

বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার উদ্যোগে নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭.৩০টা হতে রাত ১০টা পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সহযোগী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি মোঃ ইমাজ উদ্দিন মন্ডল। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে জামায়াতের সহযোগীদের এগিয়ে আসতে হবে। কোরআন ও সুন্নাহার আলোকে নিজেদের ব্যক্তিগত জীবন, পরিবার এবং সমাজ গঠনের চেষ্টা অব্যাহত রাখতে হবে। দ্বীন কায়েমের আন্দোলনে যোগদানের পর কোন মুসলিমের বসে থাকার সুযোগ নেই। আখেরাতে মুক্তির আশায় আমাদের দ্বীনের কাজ করে যেতে হবে। রাজপাড়া থানা জামায়াতের আমির অধ্যাপক নুরুল ইসলাম মনি-র সভাপতিত্বে সম্মেলনে পবিত্র কুরআন হতে দারস পেশ করেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ডঃ মোঃ কামাল উদ্দিন। অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মোঃ নুরুল ইসলাম মনি বলেন- ইসলামী সমাজ বিনির্মাণে সহযোগীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সাহাবায়ে কেরামের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমাদের লক্ষ্য- ইসলাম প্রতিষ্ঠার কাজের মাধ্যমে পরকালীন সফলতা জান্নাত লাভ করা।

রাজপাড়া থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী মহানগরী মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ রুহুল আমিন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাজপাড়া থানা জামায়াতের সেক্রেটারি মোঃ মাহবুবুর রহমান সহকারী সেক্রেটারি মোঃ বাবর আলী লিটন, সাংগঠনিক সেক্রেটারি শরিফ আল মাহমুদ ফারুকী, ৩ নং ওয়ার্ড আমির মনিরুজ্জামান সেন্টু, ৪নং সভাপতি মোঃ গোলজার হোসাইন, ৫ নং ওয়ার্ড আমির মোঃ আবু আব্বাস, ইঞ্জি. আব্দুল্লাহিল কাফি প্রমূখ।

সারাদেশ-এর আরও খবর