এসএসসি -৯৮ দৌড়ঝাঁপ ট্রাভেল গ্রুপের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সার্বজনীন মানব কল্যানে অর্গানিক - ৯৮ সবসময়

  বিশেষ প্রতিনিধি    05-06-2026    377
এসএসসি -৯৮ দৌড়ঝাঁপ ট্রাভেল গ্রুপের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দৌড়ঝাঁপ ট্রাভেল গ্রুপের উদ্যোগে রাজধানীর সেগুনবাগিচার এনজয় রেস্টুরেন্টে এক ঝাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটির আয়োজন করেন মোঃ শাখাওয়াত হোসেন পলাশ এবং বাস্তবায়নের দায়িত্ব পালন করেন শেলি খান।

অনুষ্ঠানে গ্রুপের সদস্যরা আনন্দঘন পরিবেশে মিলিত হন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খাবার গ্রহণ করেন। খাবার শেষে উপস্থিত সবাইকে এক কাপ করে অর্গানিক গরুর দুধের চা পরিবেশন করা হয়। মজার বিষয় হলো, খাদ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা খান সাহেবা অর্ধেক কাপ চা পেয়েও বন্ধুদের সঙ্গে হাসি-আনন্দে মেতে ওঠেন।

অনুষ্ঠানে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য অধিদফতর, বরিশাল হসপিটাল, রেডক্রিসেন্ট এক্স প্রেসিডেন্ট, ৯৮% সফল ব্যবসায়ী, সমাজ সেবকসহ উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মহাসচিব,বাংলাদেশ অর্গানিক প্রোডাক্টস এসোসিয়েশন এর জেনারেল সেক্রেটারি ডাঃ হাছান আহমেদ মেহেদী। তিনি সমাজকল্যাণ ও মানবিক মূল্যবোধ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ প্রদান করেন।

তাঁর প্রস্তাবনার মধ্যে ছিল— গ্রুপের উদ্যোগে নিয়মিত ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন।

কোনো সদস্য মৃত্যুবরণ করলে জানাজায় অংশগ্রহণ ও পরিবারের পাশে দাঁড়ানো।

সদস্যদের সন্তানদের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা।

প্রয়াত সদস্যদের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নেওয়া। সুস্থ জীবনযাপনের জন্য বিভিন্ন অনুষ্ঠানে অর্গানিক ও প্রাকৃতিক খাদ্য গ্রহণে উৎসাহ প্রদান।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৮ জুন কক্সবাজার সমুদ্র সৈকতে শরীর ও মনকে প্রফুল্ল রাখতে একটি ভ্রমণ ও দৌড়ঝাঁপ কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে অংশগ্রহণে আগ্রহীদের আগামী ১২ জুনের মধ্যে আয়োজক মোঃ শাখাওয়াত হোসেন পলাশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

"সুস্থ দেহ, সুস্থ মন—সুস্থ থাকুন সারাক্ষণ" এই স্লোগানকে সামনে রেখে ৯৮ গ্রুপের সদস্যরা যে কোনো সময় যে কোনো সদস্যের কল্যাণে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সারাদেশ-এর আরও খবর