মোঃ একরাম উল্লাহ
গফরগাঁও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি, এক সাহসী উচ্চারণ, এক সংগ্রামী ইতিহাস, এক মজলুম জনপদের আশার প্রতীক।
তিনি শুধু একজন সাবেক ছাত্রনেতা নন; তিনি একজন বলিষ্ঠ সংগঠক, জনবান্ধব নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত এবং দীর্ঘ রাজনৈতিক নির্যাতনের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক অবিচল ব্যক্তিত্ব।
ছাত্রজীবন থেকেই নেতৃত্ব, প্রজ্ঞা, ত্যাগ ও সাহসিকতার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা গফরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে আজও অনুকরণীয়।
আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের অন্ধকার সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও নিপীড়নের সবচেয়ে নির্মম শিকারদের অন্যতম ছিলেন তিনি।
২০১৪ সালের ১৩ মার্চ সন্ত্রাসী হামলার শিকার হয়ে মৃত্যুর দুয়ারে পৌঁছে গিয়েছিলেন। নির্মমভাবে কুপিয়ে, নির্যাতন করে মৃত ভেবে একটি কক্ষে তালাবদ্ধ করে রেখে যায় সন্ত্রাসীরা। কিন্তু আল্লাহর অশেষ রহমতে জীবন তখনও থেমে যায়নি। এলাকাবাসীর আন্তরিক প্রচেষ্টায় উদ্ধার হয়ে তিনি ফিরে আসেন মৃত্যুর মুখ থেকে।
কিন্তু সেই ফিরে আসা ছিল না নিছক বেঁচে থাকা; বরং ছিল অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে নতুন শপথ নিয়ে দাঁড়িয়ে যাওয়ার ইতিহাস। তিনি আরও দৃঢ়চিত্তে নিজেকে নিয়োজিত করেছেন সমাজ বিনির্মাণ, ন্যায় প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধের সংগ্রামে।
জীবনের প্রতিটি বাঁকে তাকে মোকাবিলা করতে হয়েছে নির্যাতন,বারবার কারাবরণ, অসংখ্য মামলার আসামী, হামলা ও হয়রানির।
অগ্নিসংযোগ করা হয়েছে তার গফরগাঁওয়ের বাসভবনে, অসুস্থ বৃদ্ধ পিতা-মাতাকে অপমান ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে। লুটপাট ও ভাঙচুরে তছনছ করে দেওয়া হয়েছিল পারিবারিক আশ্রয়স্থল।
এমনকি পিতার জানাজায় অংশগ্রহণ করার মৌলিক অধিকার থেকেও তাকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছিল। জানাজায় উপস্থিত হলে হামলার ষড়যন্ত্রে ওঁত পেতে ছিল হিংস্র শক্তি। ফলে বাবার কবরের পাশে গোপনে গিয়ে শেষ বিদায় জানাতে হয়েছিল তাকে। যা একটি নির্মম সময়ের নীরব সাক্ষ্য হয়ে আছে।
ত্যাগ, সংগ্রাম, সততা ও জনকল্যাণমুখী নেতৃত্বের এই কান্ডারী বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখা আগামী গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র পদে তাঁকে মনোনীত করেছে।
বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি এর ভাইস চেয়ারম্যান, রমনা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আইন,শিক্ষা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব হিসেবে মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
ইনসাফ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব গফরগাঁও পৌরসভা গঠনের স্বপ্ন নিয়ে তিনি এগিয়ে চলেছেন।
দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে আসা এই মজলুম জননেতা আজ সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের এক নির্ভরতার নাম।
মহান আল্লাহ একরাম উল্লাহ ভাইয়ের ত্যাগ, কুরবানি ও সংগ্রামকে কবুল করুন। তাঁকে সুস্থতা, হায়াত, হিকমাহ ও দৃঢ়তা দান করুন।
মজলুম জনপদের কান্ডারী হিসেবে তাঁর হাতকে আরও শক্তিশালী করুন। তাঁর মাধ্যমে গফরগাঁওবাসীকে ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও মানবিক নেতৃত্বের সুফল দান করুন।
আল্লাহ তাআলা তাঁর সংগ্রামকে কবুল করুন এবং তাঁকে দ্বীন, দেশ ও মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার তাওফিক দান করুন। আমীন।
সেলিম আল হাসান
সাবেক সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,পাগলা থানা শাখা।
সার্বজনীন নেতা শিক্ষানুরাগী মোঃ একরাম উল্লাহ
গফরগাঁও উপজেলার তরুন সমাজ সেবক, আইকন

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 1:58 pm