সফলভাবে সম্পন্ন হলো মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থার বার্ষিক সাধারণ সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬
"সবুজ বাঁচাই, দেশ সাজাই, সমৃদ্ধ মিরসরাই গড়ে তুলি"—এই স্লোগানকে সামনে রেখে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো মিরসরাইয়ের অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন " মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থা-র " বার্ষিক সাধারণ সভা উপলক্ষে বার্ষিক সম্মেলন এবং পরিবেশ রক্ষায় বিশেষ পদক্ষেপ বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬।
অদ্য ৩১মে, ২০২৬ রবিবার বেলা ৪:০০ ঘটিকা হতে উপজেলার সুফিয়া রোডস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
সংস্থার বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এস এম জাকারিয়া সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি শাকিল হোসেন জাভেদের সঞালনায় এসময় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাকালীন সভাপতি সালাউদ্দিন চৌধুরী, সিনি. সহ. সভাপতি মঞ্জুরুল হক রানা, উপদেষ্টা শামছুদ্দীন প্রমুখ। এসময় চলমান কাজের অংশ হিসেবে অফিসের সামনে আনুষ্ঠানিক ভাবে একটি চারাগাছ রোপণ করার মাধ্যমে কর্মসূচি উদ্ভোদন করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ, সুন্দর ও আদর্শ মিরসরাই বিনির্মাণের প্রত্যয় নিয়ে সংগঠনের সকল স্তরের সদস্য ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে বক্তব্য দোয়া ও সর্বশেষ চারা বিতরণের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন করা হয়।

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 1:58 pm