নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর:
মাইশা আর মারিয়া—দুই ছোট্ট শিশু। তাদের কাছে পৃথিবী মানে ছিলো মা-বাবার কোলে নিরাপদ আশ্রয়, একটু আদর আর নির্ভরতার হাসি। কিন্তু হঠাৎ করেই সেই ছোট্ট পৃথিবী যেন ভেঙে চুরমার হয়ে গেছে। এখন তারা ঠিকমতো বুঝতেই পারে না—দুনিয়া আসলে কী!
অভিযোগ উঠেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী আবদুর রহমান রহিমের দায়ের করা একটি মামলায় তাদের বাবা মোহন ও মা পলি বেগম বর্তমানে কারাগারে রয়েছেন। একই ঘটনায় প্রতিবেশী মুসা কলিমুল্লাহ টিটুকেও গ্রেফতার করা হয়েছে। ফলে ঘটনার পর থেকেই অসহায় হয়ে পড়েছে দুই শিশু।
ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চন্দ্রগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মোহন, পলি বেগম ও টিটুকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। সেই বিরোধের জের ধরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে মামলা দায়ের করেছে বলে অভিযোগ পরিবারের স্বজনদের। এছাড়া মামলায় চন্দ্রগঞ্জ থানা কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহেলকেও জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
এদিকে মা-বাবা ছাড়া মাইশা ও মারিয়ার দিন কাটছে চরম অনিশ্চয়তায়। কখনো প্রতিবেশীর ঘরে, কখনো স্বজনদের কাছে—এভাবেই কাটছে তাদের দিন। রাতে ঘুমাতে গেলেই মায়ের জন্য কান্না, সকালে ঘুম ভাঙতেই বাবার খোঁজ—এ যেন তাদের প্রতিদিনের নির্মম বাস্তবতা।
এ বিষয়ে মামলার বাদী আবদুর রহমান রহিম মুঠোফোনে জানান, “অভিযুক্ত টিটু, মোহন ও পলি আমার মালিকানাধীন সম্পত্তি দখলের চেষ্টা করায় আমি ভূমি দখল প্রতিরোধ আইনে আদালতে মামলা করি। মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলে পুলিশ তাদের গ্রেফতার করে।”
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার দাবি করেছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে শিশু দুটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
মাইশা আর মারিয়া—দুই ছোট্ট শিশুর, মা - বাবা কেন কারাগারে
শিশু অধিকার রক্ষায় এক সাথে গ্রেফতার নয়

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:42 pm