ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে চিকিৎসকদের ভূমিকা

  বিশেষ প্রতিনিধি    05-03-2026    78
ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে চিকিৎসকদের ভূমিকা

ইফতার মাহফিলে নৈতিকতা ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে চিকিৎসকদের ভূমিকার উপর গুরুত্বারোপ

ন্যাশনাল হোমিওপ্যাথিক ডাঃ ফোরাম (এনএইচডিএফ) ওয়ারী জোনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ঢাকা জেলার সভাপতি,উপদেষ্টা প্রফেসর ডাঃ একেএম শহিদ উল্লাহ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এনএইচডিএফ মহানগর দক্ষিণের প্রেসিডেন্ট উপাধ্যক্ষ এবিএম বজলুল রহমান, সাধারণ সম্পাদক ডাঃ আতাহার আলী এবং যুগ্ম সম্পাদক ডাঃ আবু হানিফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ দেলোয়ার হোসাইন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মহাসচিব ডাঃ হাছান আহমেদ মেহেদী, ডা, সাদেকুল ইসলাম ডা. আবু বকর সিদ্দীক চৌধুরী ,ডা. সিরাজুল ইসলাম ডাঃ . মিজানুর রহমান (মিজান), ডা. সাইদুর রহমচন, ডা. আলামান ,ডাঃ জাহিদুল ইসলাম ,ডা. আব্দুল হোসেন ডা. শমসের আলী, মুহিত বানা রেজা ডা. তানভীর আহম্মেদ, ডা. জিয়াউর রহমান, কে ডা. মোঃ হাসান, ডা. ফজলুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, সার্বজনীন মানবকল্যাণে স্বাস্থ্যসেবার গুরুত্ব অপরিসীম। একটি নৈতিকতা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চিকিৎসকদের মানবিকতা, পেশাগত সততা ও দায়িত্ববোধ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ইফতার মাহফিলে চিকিৎসক সমাজের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং মানবসেবায় সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকগণ ভবিষ্যতে জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

সারাদেশ-এর আরও খবর