ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম মতিঝিল জোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সার্বজনীন স্বাস্থ্য অধিকার রক্ষার আহ্বান

  বিশেষ প্রতিনিধি    02-03-2026    103
ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম মতিঝিল জোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম মতিঝিল জোন কতৃক আয়োজিত হোমিওপ্যাথি চিকিৎসকদের সম্মানে ইফতার মাহফিলে উপস্থিত ডা. আবু হানিফ ( সহ:সেক্রেটারি, এনএইচডিএফ, ঢাকা মহানগর দক্ষিণ ), ডা. মুহাম্মাদ সাদিকুল ইসলাম (সভাপতি, এনএইচডিএফ, মতিঝিল জোন ), ডা. খোন্দকার আসাদুল ইসলাম ( সহ:সভাপতি, এনএইচডিএফ, মতিঝিল জোন ), ডা. ফজলুর রহমান (সেক্রেটারি, এনএইচডিএফ, মতিঝিল জোন ), সদস্য: ডা.আবুল হোসেন ডা.রুহুল আমিন মল্লিক, ডা. আবদুল মজিদ, ডা. জিয়াউল হক, ডা. শারাফাত হোসেন ফিরোজ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মহাসচিব, ডাঃ হাছান আহমেদ মেহেদী, ডা. মোখলেছুর রহমান খান, ডা. সালাউদ্দিন, ডা. মোখলেছুর রহমান, ডা. সিরাজ উদ্দিন, ডা. বাকী বিল্লাহ চিকিৎসক বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবিক চিকিৎসক হিসেবে সমাজে পরিচিতি অর্জনের মাধ্যমে সার্বজনীন স্বাস্থ্য অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসকদের পেশাগত মানোন্নয়ন, নৈতিকতা ও সেবার মান বৃদ্ধি করে জনগণের আস্থা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা চিকিৎসা সেবার মানবিক দিক, দরিদ্র জনগোষ্ঠীর জন্য সহজলভ্য চিকিৎসা নিশ্চিতকরণ এবং সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।

সারাদেশ-এর আরও খবর