শায়েখ আব্দুল মতিন, লক্ষীপুর-৪

সমাজ সেবাই যার আদর্শ, সার্বজনীন উন্নয়ন তার নৈতিক দায়িত্ব।

  লক্ষীপুর প্রতিনিধি    25-12-2025    438
শায়েখ আব্দুল মতিন, লক্ষীপুর-৪

শায়েখ আব্দুল মতিন, লক্ষীপুর-৪ ।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জন্ম নেওয়া শায়েখ আব্দুল মতিন স্থানীয়ভাবে পরিচিত একজন আলেম পরিবারের সন্তান। তাঁর বাবা, মাওলানা মুজিবুল হক (রহ.), ছিলেন এলাকাবাসীর শ্রদ্ধাভাজন একজন বুজুর্গ, যিনি ২০১২ সালের রমজানে ঈদের নামাজ শেষে দোয়ারত অবস্থায় চৌধুরী বাজার জামে মসজিদে ইন্তেকাল করেন। এই ধর্মপ্রাণ ও নৈতিক মূল্যবোধপূর্ণ পরিবেশেই বড় হয়ে ওঠেন শায়েখ আব্দুল মতিন, যা পরবর্তীতে তাঁর শিক্ষাজীবন, কর্মজীবন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি দীনী শিক্ষায় মনোনিবেশ করেন। রামগতি উপজেলার জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদ্রাসায় প্রাথমিক এবং মধ্যম দীনী শিক্ষা সম্পন্ন করার পর তিনি চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারীতে দাওরায়ে হাদিস শেষ করেন এবং ঢাকায় ইফতা শিক্ষা গ্রহণের মাধ্যমে ইসলামিক আইন ও গবেষণায় নিজের দক্ষতাকে আরও সুদৃঢ় করেন। দীনী শিক্ষার পাশাপাশি তিনি সাধারণ শিক্ষায়ও উচ্চতর ডিগ্রি অর্জন করেন। রয়েল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে তিনি Bachelor of Business Administration (BBA) এবং Master of Business Administration (MBA) সম্পন্ন করেছেন, যা তাঁর জ্ঞানভিত্তিকে আরও বিস্তৃত করেছে।

শিক্ষা সম্পন্ন করার পর তিনি সৌদি আরবের একটি আন্তর্জাতিক সংস্থায় পরিচালকের দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিন শিক্ষা অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন। এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ইসলামিক স্টাডিজ ও এরাবিক বিভাগে লেকচারার হিসেবে এবং ঢাকার জামিয়া ওসমানিয়া ও জামিয়া মাহমুদিয়ায় শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

শিক্ষাঙ্গনের পাশাপাশি সমাজসেবার ক্ষেত্রেও তাঁর অবদান উল্লেখযোগ্য। তাঁর ব্যক্তিগত উদ্যোগে শুধু লক্ষ্মীপুরেই ৮০ টিরো বেশি মসজিদ নির্মিত হয়েছে এবং তাঁর নিজ ইউনিয়ন চরমার্টিনে পাঁচটি মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া রামগতি ও কমলনগরের বিভিন্ন স্থানে টিউবওয়েল স্থাপন, ওযুখানা নির্মাণ, মাদ্রাসা সংস্কার এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তাসহ নানা উদ্যোগ তিনি নীরবে এবং নিয়মিতভাবে সম্পন্ন করেছেন। এসব কর্মকাণ্ডের কারণে তিনি স্থানীয়ভাবে একজন দায়িত্বশীল, নির্ভরযোগ্য ও নিবেদিত সমাজসেবক হিসেবে পরিচিতি পেয়েছেন।

বর্তমানে শায়েখ আব্দুল মতিন কমলনগরে একটি আন্তর্জাতিক মানের ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে কাজ করছেন।

সারাদেশ-এর আরও খবর