শেরপুর জেলা কারাগারে মো. বাচ্চু মিয়া (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বাচ্চু মিয়া শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, তিন মাস আগে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হয়ে বাচ্চু মিয়া শেরপুর জেলা কারাগারে আসেন। কারাগারে থাকাকালীন শুক্রবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালেই তার মৃত্যু হয়।
শেরপুর জেলা কারাগারের জেল সুপার শাহ রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাচ্চু মিয়া কারাগারে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর কারাগারে হাজতির মৃত্যু

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:38 pm