খুলনায় ভৈরব নদে একটি যাত্রীবাহী ট্রলারকে ফেরির ধাক্কায় আকাশ নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলখানা ও সেনেরবাজার ঘাটের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধার অভিযানে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা অংশ নিয়েছেন।
নিখোঁজ ওই যুবক রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার জেলখানা ঘাট থেকে সেনের বাজারের দিকে যাচ্ছিল। নদীর মাঝপথে একটি ফেরি ট্রলারটিতে ধাক্কা দেয়। এ সময় ট্রলার থেকে কয়েকজন নদীতে পড়ে যান। এতে আকাশ নামের ওই যুবক নিখোঁজ হন। প্রথমে স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে অংশ নিলেও পরে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা অভিযান চালান।
রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই শিমুল ঘোষ বলেন, সংঘর্ষে নৌকার একটি অংশ ফেরির নিচে ঢুকে যায়। এতে কিছু যাত্রী নদীতে পড়ে যান এবং কিছু যাত্রী ফেরিতে উঠে যান। এর মধ্যে আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ সরকারের ছেলে আকাশের সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে।
ভৈরব নদে যাত্রীবাহী ট্রলারে ফেরির ধাক্কা, যুবক নিখোঁজ

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 1:22 pm