সোহাগ হত্যার প্রতিবাদে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মানববন্ধন অনুষ্ঠিত

  বিশেষ প্রতিনিধি    12-07-2025    215
সোহাগ হত্যার প্রতিবাদে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মানববন্ধন অনুষ্ঠিত

ঢাকা, ১২ জুলাই ২০২৫ঃ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বিকেল ৫টায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা (IMJS)।

সংস্থার সহকারী মহাসচিব ডাঃ হাছান আহমেদ মেহেদীর নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে মহাসচিব প্রিন্সিপাল মোঃ একরাম উল্লাহ বলেন, “চাঁদা না দেয়ায় পাথর মেরে প্রকাশ্যে একজন সাধারণ ব্যবসায়ীকে হত্যা করা নৃশংস ও বর্বরতা। এটি একটি জঘন্য মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ।”

বিশিষ্ট ব্যবসায়ী মানবাধিকার কর্মী মোতাসিম বিল্লাহ বলেন, অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং দেশের প্রতিটি নাগরিক যেন নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর হতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন কমিটির সদস্য ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। বক্তারা সোহাগ হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তার দাবি করেন এবং মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানান।

সারাদেশ-এর আরও খবর