পরীক্ষার হলে প্রবেশের সময়সীমা তুলে দেওয়া হোক

  বিশেষ প্রতিনিধি    27-06-2025    171
পরীক্ষার হলে প্রবেশের সময়সীমা তুলে দেওয়া হোক

পরীক্ষার হলে প্রবেশের সময়সীমা তুলে দেওয়া হোক।।

মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে পরীক্ষার হলে প্রবেশ করতে না পেরে শিক্ষার্থী আয়েশার আহাজারি। ক্ষোভ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের

ঢাকা, ২৬ জুন ২০২৫:

আজ মিরপুর বাংলা কলেজে পরীক্ষায় অংশ নিতে এসে পরীক্ষাকক্ষে প্রবেশের অনুমতি না পাওয়ায় গভীর হতাশা ও কান্নায় ভেঙে পড়েন ওই কলেজের শিক্ষার্থী আয়েশা (পূর্ণ নাম প্রকাশে অনিচ্ছুক)। কলেজে নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে পৌঁছানোর কারণে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান,

আয়েশা বারবার অনুনয়-বিনয় করে শিক্ষক ও দায়িত্বরতদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কেউ তার কথা শুনেননি। শেষে তিনি কলেজ চত্বরে কান্নায় ভেঙে পড়েন।

ঘটনার পরপরই আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা (রেজি: ১০২৭২) এর সহকারী মহাসচিব, ডাঃ হাছান আহমেদ মেহেদী, গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন:

একজন শিক্ষার্থীর কান্না পুরো সমাজের ব্যর্থতাকে প্রকাশ করে। আয়েশার মতো শিক্ষার্থীদের সঙ্গে এমন অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষা শুধু নিয়ম দিয়ে হয় না, এখানে মানবিকতা, সহানুভূতি ও দায়িত্ববোধ থাকা প্রয়োজন। এটি নিঃসন্দেহে শিক্ষার অধিকার ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।

তিনি আরও জানান, সংস্থাটি এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ পাঠাবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাবে।

দাবি ও সুপারিশ:
পরীক্ষার্থীর প্রতি অবিচার তদন্ত করে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা।
শিক্ষার্থীর জন্য বিশেষ পরীক্ষার সুযোগ রাখা।
ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে মানবিক পরীক্ষানীতিমালা বাস্তবায়ন।
আয়েশার মতো হাজারো শিক্ষার্থী যেন অনিচ্ছাকৃত কারণে মূল্যবান পরীক্ষা থেকে বঞ্চিত না হয়—এমনটাই প্রত্যাশা সচেতন নাগরিক সমাজের।

সারাদেশ-এর আরও খবর