পিরোজপুরের ইন্দুরকানীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাজিদ খান নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাতে গাজীরহাট এলাকা থেকে অভিযুক্ত সাজিদ খানকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় বুধবার (২৫ জুন) সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত সাজিদ খানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সাজিদ খান উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের সোহাগ খানের ছেলে এবং উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগছিয়া ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
মামলা এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুন সকালে অভিযুক্ত সাজিদ খান এলাকার ওই কিশোরীকে বাড়ির পাশে একটি রান্না ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে সাজিদ খান কিশোরীর হাতে ২০০ টাকা দিয়ে বিষয়টি কাউকে বলতে নিষেধ করেন। পরে এ ঘটনা জানাজানি হলে দুই পরিবার মীমাংসার চেষ্টা করে। মীমাংসা না হলে কিশোরীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত সাজিদ খানকে পুলিশ গ্রেপ্তার করে।
এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত সাজিদ খানকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে।
কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:41 pm