এসএমই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে নানাবিধ প্রশিক্ষণ, ওয়ার্কশপ, মেলা ও পরামর্শ সেবা প্রদান করে আসছে। এসব সেবা প্রদান প্রক্রিয়ায় ভৌত উপস্থিতি, কাগজপত্রের নির্ভরতা এবং তথ্য সংরক্ষণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা পরিলক্ষিত হয়েছে। উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে স্বচ্ছতা, গতিশীলতা ও স্বয়ংক্রিয়তা নিশ্চিত করার লক্ষ্যে ফাউন্ডেশন হতে একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম SMEF Service Platform প্রয়োজনীয়তা অনুভব করে।
গত ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার বেলা ০৩ টায় শৈলপ্রপাত, পর্যটন ভবন, আগারগাও, ঢাকা এ ‘SMEF Service Platform’ শীর্ষক ডিজিটাল সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসএমই ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারপার্সন জনাব মো. মুসফিকুর রহমান ও সভাপতি হিসেবে এসএমই ফাউন্ডেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব ফারজানা খান ও উপমহাব্যবস্থাপক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসএমই উদ্যোক্তা, সফটওয়্যার প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সহ প্রায় ১০০ জন উপস্থিত ছিল।
SMEF Service Platform শীর্ষক ডিজিটাল সিস্টেম ব্যবহারের মাধ্যমে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম অধিক গতিশীল ও সেবামুখী হবে এবং উদ্যোক্তাদের জন্য এসএমই ফাউন্ডেশনের সেবা প্রাপ্তি সহজ হবে। সর্বপরি এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা তুরানিত্ব হবে বলে অনুষ্ঠানের উপস্থিত সকলে অভিমত ব্যক্ত করে।
এসএমই ফাউন্ডেশন এর কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম SMEF Service Platform উদ্বোধন।।

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:46 pm