হোমিওপ্যাথির জাতীয় সার্বিক সমস্যা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।।

  বিশেষ প্রতিনিধি    12-05-2025    131
হোমিওপ্যাথির জাতীয় সার্বিক  সমস্যা সংক্রান্ত  মতবিনিময় সভা অনুষ্ঠিত।।

আজ ঢাকার জয়কালি মন্দিরাস্থ হোটেল সুপারে, দিনব্যাপী হোমিওপ্যাথি ও দেশের বিভিন্ন হোমিওপ্যাথিক কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন/বেনিফিট সংক্রান্ত আগাম সমস্যাজনিত আলোচনা প্রাধান্য পায়। সামপ্রতিক হোমিওপ্যাথির জাতীয় সার্বিক সমস্যা সংক্রান্ত মতবিনিময় সভা হোমেকশিস এর সভাপতি ডা মো খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডা মীর নাঈমুল হকের সঞ্চালনারঅনুষ্ঠিত হয়। হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি হোমেকশিস, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে হোমিওপ্যাথিক জাতীয় পযার্য়ের বিভিন্ন নেতৃবৃন্দ জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসকদলের সভাপতি ডা আরিফুর রহমান মোল্লা, এইচডাবের সভাপতি ডা শফিকুল আলম নাদিম, এইচড্যাবের মহাসচিব ও হোমেকশিস এর অন্যতম সহ-সভাপতি ডা. এ কে এম জাকির হোসেন মিয়া জাতীয় হোমিওপ্যাথিক ঐক্যজোট সভাপতি ডা শাহজালাল আহমেদ, জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক দলের সাধারন সম্পাদক ডা মুজিবুল্যা মুজিব ও সহোমেক এর ছাত্রদলের সাবেক সভাপতি ও হোমেকশিসের সাংগঠনিক সম্পাদক ডা কাসেমুর রহমান,সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান, লক্ষীপুর হোঃ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক নেতা ডাঃ মোঃ বনী আমিন শরিফ,ডাঃ মাহবুব আলম দিদার, ডাঃ রেহেনা পারভিন সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অধ্যক্ষদের প্রতিনিধিদের সাথে হোমিওপ্যাথির বর্তমান সমসাময়িক সমস্যা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সার্বজনীন হোমিওপ্যাথ রক্ষায় স্বাস্থ্য নীতিমালা পরিবর্তন ও জাতীয় হোমিও চিকিৎসক সম্মেলন- ২০২৫, করার প্রস্তাব করেন, বাংলাদেশ অর্গানিক প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর জেনারেল সেক্রেটারি, ডাঃ হাছান আহমেদ মেহেদী, সহঃ মহাসচিব, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা। সভায় সর্ব সম্মতিক্রমে হোমিওপ্যাথির জাতীয় সমস্যার নিরসনে জাতীয়ভাবে গ্রহণযোগ্য ঐক্যবদ্ধ ঐক্যের বিকল্প নেই বলে মতামত পোষণ করেন। জাতীয় ঐক্য কমিটি গঠনের জোর দাবী জানান ডাঃ মোঃ জিয়াউর রহমান। এ সংক্রান্ত আলোচনা পরবর্তী সভায় দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সারাদেশ-এর আরও খবর