শেষ হল বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫

  বিশেষ প্রতিনিধি    11-04-2025    126
শেষ হল বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫

বিনিয়োগ সম্মেলনে ২৬ কোটি ডলারের প্রতিশ্রুতি। এসএমই উদ্যোক্তাদের জন্য বিশাল সুযোগ।।

বিনিয়োগ প্রতিশ্রুতির মধ্যে সবচেয়ে বড় অঙ্ক ১৫ কোটি ডলার। চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘হান্দা ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এর সঙ্গে এই বিনিয়োগ সংক্রান্ত চুক্তি হয়েছে।

এছাড়া দেশের অনলাইনে পণ্য বিপণন প্রতিষ্ঠান ‘শপআপ’ ১১ কোটি ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি পেয়েছে বলে জানিয়েছন বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি। প্রতিষ্ঠানটি কোন দেশ বা প্রতিষ্ঠান থেকে এই বিনিয়োগ প্রতিশ্রুতি পেয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চারদিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের শেষদিনে উপস্থিত ছিলেন কৃষি,মৎস ও লাইভ স্টক সচিব ও কর্মকর্তা। এসিআই, প্রান, কাজী এন্ড কাজী সহ সকল গ্রুপ অব কোম্পানির এমডি,চেয়ারম্যান। এফবিসিসিআই প্রতিনিধি, বাংলাদেশ অর্গানিক প্রোডাক্ট ম্যানুফয়াকচারার্স এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, মু আব্দুস সালাম, সাবেক প্রেসিডেন্ট, কামরুজ্জামান মৃধা, জেনারেল সেক্রেটারি, ডাঃ হাছান আহমেদ মেহেদী, এসএমই ফাউন্ডেশন ইনকিউবেটি ফোরামের প্রতিষ্ঠাতা সেক্রেটারি।

বেষ্টওয়ে গ্রুপের চেয়ারম্যান, মোঃ মিজানুর রহমান।। ইন্জিনিয়ার মোঃ রশিদুল আলম, ডিপুটি প্রজেক্ট ডিরেক্টর, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইন্জিনিয়ারিং।। সৈয়দ কানিজ ফাতেমা, এম ডি,এলকুমাস বাংলাদেশ লিঃ। বেলাল আহমেদ রাজু,এম ডি,রাম গ্রুপ। ফিয়াব ফাউন্ডেশনের সেক্রেটারি, রাজন আহমেদ, তরুন লেখক, কবি, অর্গানিক এগ্রো উদ্যোক্তা জান্নাতুন প্রমি।

আরো উপস্থিত ছিলেন ফিয়াব ফাুন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নাহিয়ান রহমান রচি। সংবাদ সম্মেলনে বিডার মার্কেটিং কমিউনিকেশন বিভাগের সদস্য শাহ মোহাম্মদ মাহবুব এবং প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

বিনিয়োগ সম্মেলনের প্রাপ্তি উল্লেখ করে নাহিয়ান রহমান রচি বলেন, “এবারের বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে প্রধানত বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে। পরবর্তীতে ধারাবাহিক মনিটরিং ও যোগাযোগ রাখা হবে।”

সম্মেলনে প্রায় সাড়ে ৫০০ রেজিস্ট্রেশন ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘‘এরমধ্যে ৪০০ থেকে সাড়ে ৪০০ বিদেশি প্রতিনিধি এসেছেন। কিছু প্রতিষ্ঠানের একাধিক প্রতিনিধিও এসেছেন। এসব বিনিয়োগ ও বিনিয়োগকারীর পূর্ণাঙ্গ তথ্য আমরা পরবর্তীতে জানাব।”

বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান বলেন, “সাধারণত বিনিয়োগকারীরা ১৮ থেকে ২৪ মাস সময় নেন। প্রতিটি প্রতিষ্ঠান ধরে ধরে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব। এজন্য আমরা সম্মেলনকে কেন্দ্র করে ১৮ থেকে ২৪ মাসের রোডম্যাপ তৈরি করবো।”

এক প্রশ্নের জবাবে নাহিয়ান রহমান রচি বলেন, “সম্মেলনে দুটি চুক্তি হয়েছে। চীনা আরএমজি (পোশাক খাত) প্রতিষ্ঠান হান্ডার সঙ্গে ১৫০ মিলিয়ন (১৫ কোটি) ডলারের চুক্তি হয়েছে। এছাড়া শপআপ ১১০ মিলিয়ন (১১ কোটি) ডলার বিনিয়োগ পেয়েছে।”

সম্মেলনে মোট কত বিনিয়োগ প্রস্তাব এসেছে তা পরে জানানো হবে বলে জানান তিনি।

আমলাতান্ত্রিক জটিলতার বিষয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ নিয়ে সরকারের পদক্ষেপ আছে কিনা- এমন প্রশ্নে বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান বলেন, আগে ৭০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীর কারণে বিনিয়োগকারীদের প্রক্রিয়ায় এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হতো। এখন ২৪-২৫ জন উপদেষ্টার কারণে বিষয়গুলো আরও কেন্দ্রীকরণ করা হয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা অনেকটা কেটে গেছে।

বিনিয়োগকারীরা কিছু সমস্যার কথা জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “সম্পদ প্রাপ্তি, নীতির ধারাবাহিকতা, দুর্নীতিসহ মোটা দাগে চার থেকে পাঁচটি সমস্যার কথা তারা জানয়েছেন। আমরা রাজস্ব বিভাগসহ বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কাজ করছি।

“বিদেশি বিনিয়োগকারী যারা বাংলাদেশে এসেছেন তারা যেন সত্যিকারের বিনিয়োগ করেন, সেজন্য তাদেরকে আমরা ধারাবাহিকভাবে মনিটরিং করব।”

নাহিয়ান রহমান রচি বলেন, “সম্মেলনে অংশ নেওয়া বিনিয়োগকারীরা কয়েকটি চ্যালেঞ্জ তুলে ধরেছেন। নীতির ধারাবাহিকতা, এক্সেস টু রিসোর্স ও দুর্নীতির চ্যালেঞ্জ প্রভৃতি।”

“শুধু এনবিআর নয়, সরকারি অন্যান্য সেবায়ও ধীরগতি আছে। আমরা আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের জন্যে পদক্ষেপ নিচ্ছি। এনবিআরের গ্রিন চ্যানেল তৈরি করা হচ্ছে”, বলেন তিনি।

সারাদেশ-এর আরও খবর