নারায়ণগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করায় দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বন্দরের মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারা লংঘনে দুটি ফার্মেসিকে এই অর্থ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক।
এ সময় মদনপুর এলাকার মেডিকেয়ার ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ইনসুলিন সংরক্ষণ ও ওষুধ রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সৈকত ফার্মেসিতে ওষুধের মূল্য টেম্পারিং এবং এক্সপায়ার্ড ইনসুলিনসহ অন্যান্য ওষুধ রাখার জন্যে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক ঢাকা পোস্টকে বলেন, এ অভিযান নিয়মিত বাজার তদারকির অংশ। ভোক্তাদের সঠিক মূল্যে পণ্য কিনতে সহযোগিতা করা, কেউ যেন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করতে না পারে সেজন্য নারায়ণগঞ্জে ধারাবাহিক অভিযান চলবে।
এ সময় সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি সুমন খন্দকার।
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, দুই ফার্মেসিকে জরিমানা

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 1:50 pm