ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা ও ভারতে মুসলিমদের ওপর আক্রমণের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় কোর্ট মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন— জাতীয় ইমাম সমিতির নেতা মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ উল্লাহ আরিফী, মাওলানা রমিজ উদ্দিন,মাওলানা শাহজাহান, মাও. মাহবুবুর রহমান, সচেতন নাগরিক কমিটি-সুজনের সাধারণ সম্পাদক এসকে হাসিব প্রমুখ।
বক্তারা ফিলিস্তিনের প্রতি ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানান। দ্রুত সময়ের মধ্যে এই বর্বরতা বন্ধের আহ্বান জানান। এই মুসলিম গণহত্যা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এ ছাড়া ইসরায়েল ও ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দেন মিছিলে অংশগ্রহণকারীরা।
জেলার অন্যান্য উপজেলাতেও একই ধরনের বিক্ষোভ হয়েছে।
ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:46 pm