কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) ব্যবসায় শিক্ষা অনুষদের ছাদে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান খান। আরও উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, প্রভাষক জাকিয়া জাহান মুক্তা, মশিউর রহমান ও মামুন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মান বলেন, "আমরা ইফতারের মাধ্যমে একত্রিত হয়েছি, আর ইফতারের আগে দোয়া কবুল হয়। এই বিভাগের নিজস্ব দায়িত্ব ও ভূমিকা রয়েছে। যদি তারা সক্রিয়ভাবে কাজ করে, তাহলে তা দেশের জন্য সুফল বয়ে আনবে। তারা সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান খান বলেন, "যেহেতু তোমরা সাংবাদিকতা বিভাগে পড়, তাই তোমাদের থেকে অনেক কিছু শেখার আছে। তোমাদের সঙ্গে পরিচিত হতে এসেছি। আমি এখানে সবাইকে রমজানের মোবারকবাদ জানাই।
এছাড়াও বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, "এই আয়োজন মূলত তোমাদেরই সৃষ্টি। সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সম্মানিত অতিথিদের প্রতিও রইল গভীর শ্রদ্ধা।
সাংবাদিকতা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 1:54 pm