পবিত্র মাহে রমাদানুল মোবারক মাসে জয়পুরহাটে যে রেস্তোরাঁয় বিনামূল্যে পাওয়া যায় সাহরী-ইফতার। রমজান এলেই প্রতিদিন ৩ শতাধিক রোজাদারকে সাহরী ও ইফতার করান রেস্তোরাঁ ব্যবসায়ী রফিকুল ইসলাম।তিনি ৯ বছর ধরে অত্র এলাকার অসহায় রোজাদারদের জন্য মূলত এ আয়োজন করে থাকেন।
সরেজমিন জানা গেছে, জেলার আক্কেলপুর উপজেলা পৌর শহরের কাঁচা বাজারের রফিক হোটেলের মালিক রফিকুল ইসলাম।পৌর শহরের কেশবপুর গ্রামের মৃত খাজামুদ্দিনের ছেলে তিনি। ক্ষুদ্র এ হোটেল মালিক ২০১৬ সাল থেকে রমজান মাসে অসহায় দুস্থ ও সাধারণ রোজাদার মানুষকে বিনা পয়সায় সাহরী-ইফতার করে আসছেন।
বছরের ১১ মাস ব্যবসা করে যা আয় করেন সেখান থেকে কিছু জমিয়ে রমজান মাস শুরু হলে ব্যতিক্রমী এমন আয়োজন করেন।
সাহরীতে থাকে গরুর মাংস, মাছ, ডিম, সবজি, ভাজি-ভর্তা ইত্যাদী। সেই সাথে থাকে দুধ।ইফতারিতে গরুর মাংসের বিরিয়ানি, খেজুর ও ঘাটিসহ নানান সালাদ। ইফতারে প্রায় দেড়শো-দুশো ও সাহরীতে দেড়শোর মতো রোজাদার এখানে আসেন। বিনামূল্যে খাবার পেয়ে তারা বেশ খুশি। আর এমন উদ্যোগে মানুষের প্রশংসায় পঞ্চমুখ হোটেল মালিক ।
রোজাদার আহসান হাবিব বলেন, আমি নওগাঁ থেকে মাল নিয়ে এসেছি। এসে দেখি ইফতারের সময় হয়ে গেছে। এ রেস্তোরাঁয় ইফতার করে টাকা দিতে চাইলে তিনি টাকা নেননি। পরে শুনতে পেলাম এখানে সাহরী ও ইফতার ফ্রি খাওয়ানো হয়।
রোজাদার দুলাল বলেন, আমার বাড়ি বগুড়ার সাড়িয়াকান্দিতে। আক্কেলপুরে একটি কোম্পানিতে চাকরি করি। প্রায় এখানে এসে ইফতার করি। পাশাপাশি সব শ্রেণীপেশার শতশত মানুষ এখানে বিনামূল্যে ইফতার ও সাহরী করেন। এমন আয়োজন আমার চোখে আগে কখনও দেখিনি,এখানে প্রথম দেখলাম,অনেক ভালো তাকে সাধুবাদ জানাই।
উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের আরিফুল ইসলাম বলেন, ছোট ব্যবসায়ী হয়েও তিনি মানুষের সেবা করছেন। অনেকের অনেক টাকা থাকলেও এমন মহৎ কাজ করেন না। এখানে সর্বস্তরের মানুষ খেতে আসেন। আর বিশেষ করে আমার মতো ব্যাচেলরদের জন্য অনেক সুবিধা হচ্ছে। আমরা রান্না করতে পারি না।এখানে এসে খেতে পারছি।
রেস্তোরাঁ মালিক রফিকুল ইসলাম বলেন, একটা মানুষ যখন সারাদিন রোজা রেখে কোথাও দাঁড়িয়ে থেকে ইফতার করে তখন আমার খুব খারাপ লাগতো। এজন্য ২০১৬ সালে উদ্যোগ নেই যে, মানুষকে আমারা বিনামূল্যে সাহরী ও ইফতার করাবো। এ জন্য প্রতিবছর আয় থেকে কিছু সঞ্চয় করে রাখি। এরপর রমজান মাস এলে সে টাকা থেকে এ ধরনের আয়োজন করি
তিনি বলেন,এখানে হাসপাতালের রোগী-স্বজন, যানবাহনচালক, রেলস্টেশনের যাত্রী, শ্রমিক সহ প্রতিদিন প্রায় ৩ শতাধিক মানুষ সাহরী-ইফতার করতে আসেন। এটা আমার অনেক ভাল লাগে। যতদিন বেঁচে আছি ততদিন এ কার্যক্রম চালিয়ে যাবার চেষ্টা করবো।
এ বিষয়ে উপজেলার কলেজ বাজার বণিক সমবায় সমিতির সভাপতি কাজী শফিউদ্দীন বলেন, রফিক যে কার্যক্রম করছে তাতে আমরা ও এলাকার মানুষ অনেক খুশি। অনেকের অঢেল সম্পদ আছে মন নাই। কিন্তু রফিক ছোট ব্যবসায়ী হয়েও বিনামূল্যে সাহরী-ইফতার করাচ্ছেন। তাকে দেখে অন্যদের এমন মানবিক কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
জয়পুরহাটে যে রেস্তোরাঁয় বিনামূল্যে পাওয়া যায় সাহরী-ইফতার

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:43 pm