অমর একুশে গ্রন্থমেলা, এটা ব্যাপকভাবে পরিচিত একুশে বইমেলা হিসেবে, স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম একটি এই একুশে বইমেলা। প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই এই মেলা বাংলা একাডেমির বর্ধমান হাউজ প্রাঙ্গণে ও বর্ধমান হাউজ ঘিরেই অনুষ্ঠিত হয়। ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমির মুখোমুখি সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে। তবে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার একটি অংশ আয়োজন করা হয়।
নামকরণ:
অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গনে অবস্থিত মোদের গরব ভাস্কর্য, ১৯৫২ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গের যে বীরত্বপূর্ণ ঘটনা ঘটে, সেই বহুবিদ ঘটনার স্মৃতিকে অম্লান রাখতে বা ধরে রাখতে এই মাসে আয়োজিত এই বইমেলার নামকরণ করা হয় -অমর একুশে গ্রন্থমেলা।
ইতিহাস:
অমর একুশে গ্রন্থমেলা মেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন। যতদূর জানা যায়,১৯৭২ খ্রিস্টাব্দের ৮ ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউজ প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের ওপর কলকাতা থেকে আনা ৩২টি বই সাজিয়ে গোড়াপত্তন করেন এ বইমেলার ।এই ৩২ টি বই ছিল চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ (বর্তমান মুক্তধারা প্রকাশনী) থেকে প্রকাশিত বাংলাদেশী শরণার্থী লেখকদের লেখা বই। এ বইগুলো স্বাধীন বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রথম অবদান। ১৯৭২-১৯৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি একাই চালিয়ে যান এই বইমেলা। ১৯৭৬ খ্রিস্টাব্দে আরো অনেকেই অণুপ্রাণিত হয়। ১৯৭৮ খ্রিস্টাব্দে তৎকালীন বাংলা একাডেমীর মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমীকে সরাসরি মেলার সাথে সম্পৃক্ত করেন। ১৯৭৯ খ্রিস্টাব্দে মেলার সাথে যুক্ত হয় বাংলাদেশ বই বিক্রেতা ও প্রকাশক সমিতি চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠা করেছিলেন এ সংস্থাটিও। ১৯৮৩ সালে বাংলা একাডেমির মহাপরিচালক কাজী মনজুরে মওলা বাংলা একাডেমিতে প্রথম অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করেন। কিন্তু সে সময় এরশাদ সরকারের বিরুদ্ধে শিক্ষা ভবনের সামনে ছাত্রদের বিক্ষোভ মিছিলে ট্রাক তুলে দিলে দু-জন ছাত্র নিহত হয়। ওই মর্মান্তিক ঘটনার পর সে বছর আর বইমেলা করা সম্ভব হয়নি। ১৯৮৪ সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়। সেই ৩২টি বইয়ের ছোট্ট মেলা সময়ের ব্যবধানে পরিণত হয়েছে বাঙালির সবচেয়ে স্বনামধন্য প্রণের বইমেলায় । একাডেমী চত্বরে স্থান সংকুলান না-হওয়ায় ২০১৪ খ্রিস্টাব্দ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে এ বইমেলা ।ওই বছর ২৯৯টি অংশগ্রহণকারী প্রকাশকের মধ্যে ২৩২ জন কে স্টল বরাদ্দ করা হয় সোহরাওয়ার্দী উদ্যানে ২০০২ খ্রিস্টাব্দে ২৪০ এবং ২০১২ খ্রিস্টাব্দে সর্বোচ্চ ৪২৫ জন প্রকাশক অংশগ্রহণ করেছিল।
বর্ণনা:
বেশ কয়েক বছর পূর্বে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে ২১ শে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রন্থমেলা অনুষ্ঠিত হয় নিয়মিতভাবে। এরপর ক্রেতা, দর্শক ও বিক্রেতাদের আবেদনের প্রেক্ষিতে ফেব্রুয়ারির শেষ দিন অবধি এ মেলা বাংলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। যেহেতু ফেব্রুয়ারি মাসে চার বছর পর পর অধিবর্ষ আসে,তাই কখনও কখনও এ মেলা মাসের ২৮,আবার কখনও ২৯ তারিখে শেষ হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মেলা নিয়ন্ত্রণের যাবতীয় দায়িত্ব পালন করেন।
প্রকাশনীসমূহের স্টলগুলো প্রকাশক এলাকা, প্রকাশক-বিক্রেতা এলাকা, শিশু কর্ণার, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং লিটল ম্যাগাজিন ইত্যাদি এলাকায় বিভাজন করে স্থান নির্ধরণ করা হয়। এছাড়া মেলা চত্বরকে ভাষা শহীদ সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউর এবং রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ড. মুহম্মদ শহীদুল্লাহ, আব্দুল করিম সাহিত্য বিশারদ প্রমুখ ব্যক্তিত্বের নামে ভাগ করা হয়ে থাকে। এ মেলায় দেশের খ্যাতিমান সব প্রকাশনী, বই বিক্রেতা ছাড়াও দেশের বাইরে, যেমন ভারত, রাশিয়া, জাপান প্রভৃতি দেশ থেকেও নানা প্রকাশনা সংস্থা তাঁদের বই ও প্রকাশনা নিয়ে অংশগ্রহণ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বহু রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান, যেমন: বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইত্যাদি তাদের স্টল নিয়ে এ মেলায় অংশগ্রহণ করেন। এছাড়া অংশ নেয় বিভিন্ন বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানও। মেলাতে ইদানীং স্থান করে নিয়েছে বিভিন্ন ডিজিটাল প্রকাশনা যেমন সিডি, ডিভিডি ইত্যাদি। এছাড়া বিভিন্ন মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানও তাদের সেবার বিবরণসহ উপস্থিত হয়। এই মেলাতে বেশ জনপ্রিয়তার সাথে স্থান করে নিয়েছে লিটল ম্যাগাজিনও। মেলার মিডিয়া সেন্টারে থাকে ইন্টারনেট ও ফ্যাক্স ব্যবহারের সুবিধা। থাকে লেখক কর্নার এবং তথ্যকেন্দ্র। মেলা প্রাঙ্গণ পলিথিন ও ধূমপানমুক্ত। বই বিক্রয়ে ২০-২৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকে মেলায়। মেলায় শিক্ষা সহায়ক পরিবেশ ও তথ্যের নিরাপত্তার জন্য বিশেষ টাস্কফোর্স রাখা হয়, যারা বইয়ের কপিরাইট ও মেধাস্বত্ব আইন লঙ্ঘন করেছেন কি-না তা শনাক্ত করে যথাযোগ্য ব্যবস্থা নেন।
এ মেলায় প্রবেশের জন্য ছুটির দিন ও ছুটির দিন বাদে অন্যান্য দিনগুলোতে আলাদা প্রবেশ সময় থাকে। মেলায় প্রবেশের জন্য কোনো প্রবেশ ফি ধার্য করা হয় না।
অনুষ্ঠান:
মেলা চলাকালীন প্রতিদিনই মেলাতে বিভিন্ন আলোচনা সভা সহ, কবিতা পাঠের আসর বসে; রোজ সন্ধ্যায় থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাতে লেখক কুঞ্জ রয়েছে, যেখানে লোকেরা উপস্থিত থাকেন এবং তাঁদের বইয়ের ব্যাপারে পাঠক ও দর্শকদের সাথে মতবিনিময় করেন।মেলার তথ্য কেন্দ্র থেকে প্রতিনিয়ত নতুন মোড়ক উন্মোচিত বইগুলোর নাম,লেখক ও প্রকাশকের নাম ঘোষণা করা হয় ও দৈনিক প্রকাশিত বইয়ের সামগ্রিক তালিকা লিপিবদ্ধ করা হয়। বিভিন্ন রেডিও ও টেলিভিশন চ্যানেল মেলার মিডিয়া স্পন্সর হয়ে মেলার তাৎক্ষণিক খবরাখবর দর্শক-শ্রোতাদের কে অবহিত করেন।এবং মেলার প্রবেশ দ্বারের পাশেই স্টল স্থাপন করে বিভিন্ন রক্ত সংগ্রাহক প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবার ভিত্তিতে রক্ত সংগ্রহ করে থাকেন।
২০১০ খ্রিস্টাব্দ থেকে এ মেলার প্রবর্তক চিত্তরঞ্জন সাহার নামে একটি পদক প্রবর্তন করা হয়। পূর্ববর্তী বছরে প্রকাশিত বইয়ের গুণ ও মান বিচার করে সেরা বইয়ের জন্য প্রকাশককে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারটির আনুষ্ঠানিক নাম -চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-।এছাড়াও মেলার স্টল ও অঙ্গসজ্জার জন্য দেয়া হয় -সরদার জয়েন উদ্দীন স্মৃতি পুরস্কার-। সর্বাধিক বই ক্রয়ের জন্য সেরা ক্রেতাকে দেয়া হয় -পলান সরকার পুরস্কার-।
প্রকাশনা ও বিক্রি:
২০২৪ সালে বইমেলায় বই বিক্রি হয়েছে ৬০ কোটি টাকা, আর নতুন বই প্রকাশিত হয়েছে ৩ হাজার ৭৫১টি। ২০২৩ সালে মেলায় বই বিক্রি হয়েছে প্রায় ৪৭ কোটি টাকার। এ বছর মেলায় নতুন বই এসেছে ৩ হাজার ৭৩০টি।২০২২ সালে মেলায় বই বিক্রি হয়েছে প্রায় ৫২ কোটি ৫০ লাখ টাকার। মেলায় প্রকাশিত নতুন বই ৩ হাজার ৪১৬টি।
২০২১ সালে মেলায় বই বিক্রি হয়েছে ৩ কোটি ১১ লাখ টাকার।কোভিড-১৯ মহামারির কারণে বিক্রি কমে যায়।
২০২০ সালে মেলায় বই বিক্রি হয়েছে ৮২ কোটি টাকার।
২০১৯ সালে মেলায় বই বিক্রি হয়েছে ৮০ কোটি টাকার বই। ২০১৮ সালে মেলায় বই বিক্রি হয়েছে ৭০ কোটি ৫০ লাখ টাকার। নতুন বই প্রকাশিত হয়েছে ৪ হাজার ৫৯১ টি।
২০১৭ সালে বই বিক্রি হয়েছে ৬৫ কোটি ৪০ লাখ টাকার । নতুন বই প্রকাশিত হয়েছে ৩ হাজার ৬৬৬টি।২০১৬ সালে বই বিক্রি হয়েছে ৪০ কোটি ৫০ লাখ টাকা। ২০১৫ সালে বই বিক্রি হয়েছে ২১ কোটি ৯৫ লাখ টাকা। ২০১৪ সালে বই বিক্রি হয়েছে সাড়ে ১৬ কোটি এবং ২০১৩ সালে বই বিক্রি হয়েছে ১০ কোটি ১৪ লাখ টাকা।
উল্লেখ্য,একুশে বইমেলা শুরুর পর থেকে এখন পর্যন্ত নিয়মিত এ মেলার আয়োজন হয়ে আসছে। হাজারো কবি,সাহিত্যিক, লেখক ও লেখিকারা মেলাকে সামনে রেখে নানান রং রসে বছর জুড়ে লেখনিতে মশগুল থাকেন ,শত শত প্রকাশনী এই লেখাগুলোকে বই আকারে প্রস্তুতে ব্যস্ত সময় পার করেন।মেলাই শুভিত স্টলে বিক্রেতা ও প্রকাশনীগুলো বই এর সৌন্দর্যমণ্ডীত রকমারী পসরা সাজিয়ে বসেন আগতদের দৃষ্টি আকর্ষণে। মেলা চলাকালীন বই প্রেমী,পাঠক প্রিয় ক্রেতা,সাধারণ ক্রেতা ও দর্শনার্থীর পদচারনায় মুখর হয়ে উঠে মেলা প্রঙ্গন। বিক্রি হয় লক্ষ লক্ষ বই,সম্মিলিতভাবে উপার্জণ হয় কোটি কোটি টাকা।(এ বই আদর্শ জাতী গঠনে কতটা সহায়ক ভুমিকা রেখেছে,এ প্রশ্ন জাতীর বিবেক ও সচেতন মহলের কাছে)।(কমলমতি শিশুদের পুজিঁ করে কিছু বাই লেখা হয় যা মূলত অবাস্তব ও মিথ্যা কল্প কাহিনী দিয়ে ভরা যেমন,ঠাকু মা-র ঝুলি,ভূতের গল্প ইত্যাদি।এসব বই ছোট্ট সোনামনিদের মানসিক বিকাশে কতটা সহায়ক ভূমিকা রাখছে? নাকি সুস্থ মানসিকতা গঠনে বিরুপ প্রভাব ফেলছে?এ প্রশ্ন জাতীর বিবেক,সচেতন মহল,কবি,সাহিত্যিক, লেখক-লেখিকা ও গবেষকদের কাছে)।
(ওহে লেখক-লেখিকা,কবি-সাহিত্যিক আর পণ্ডিতেরা,লেখ মন প্রাণ উজার করে,মনুষ্যত্বের খাঁটি মানুষ গড়িবার তরে,যাহা লেখিবে তোমরা-তাহায় তুলে নিবে,প্রিয় পাঠক-শ্রোতা দু-হাত ভরে)।
লেখক: এম.এ.জলিল রানা.সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট: ০৭ ফেব্রুয়ারী-২০২৫।
অমর একুশে বইমেলা ও জাতীর প্রাপ্তি

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:22 pm