ভারতের হেড কোচের দায়িত্বে থাকাকালে গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে কোচ থেকে দায়িত্ব ছাড়েন রাহুল দ্রাবিড়।তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছিল পরিবারকে সময় দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নেন।জাতীয় দলের বোর্ড থেকে সরে দাড়ালেও বেশিদিন ক্রিকেট থেকে দূরে সরে থাকতে পারেনি।৫১ বছর বয়সী এই লিজেন্ড আইপিএলে রাজস্থান রয়্যালসের হেড কোচ হিসেবে ফিরেছেন।এ বিষয়ে তথ্য দিয়েছে ওয়েবসাইট ক্রিকইনফো।
রাহুল দ্রাবিড় এর জন্ম ১১ জানুয়ারি ১৯৭৩ সালে।তিনি ভারতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়, অধিনায়ক ও সাবেক কোচ ছিলেন।দ্রাবিড় ক্রিকেট বিশ্বের ইতিহাসে সেরা ব্যাটসম্যানদের মধ্য একজন ছিলেন।তিনি প্লেয়ার হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ২০০২ সালে এবং কোচ হিসেবে ২০২৪ সালে বিশ্বকাপ জেতে ভারতের জাতীয় ক্রিকেট টিমের হয়ে।
সামনে আইপিএলের মেগা আসরকে সামনে রেখে রাজস্থান রয়্যালসের সাথে চুক্তিবদ্ধ হন দ্রাবিড়।ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ পুরনো প্লেয়ার ধরে রাখার জন্য তার সাথে প্রাথমিক আলোচনা করেছে। রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসান এর সাথে দ্রাবিড়ের দারুণ বোঝাপড়া রয়েছে ।অনূর্ধ্ব ১৯ পর্যায়ে দ্রাবিড়ের সঙ্গে স্যামসন সান্নিধ্য পেয়েছিল।পুরনো সম্পর্ক রয়েছে রাজস্থান রয়েলস এর সঙ্গে দ্রাবিড়ের।তিনি ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত দলটির প্লেয়ার হিসেবে খেলেছিলেন।দলটির সাথে ২০১২ ও ২০১৩ সালে অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।
এবং জাতীয় টিমের হয়ে ২০১৩ চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতেও নেতৃত্ব দিয়েছে।পরে পরিচালক ও পরামর্শক হিসেবে ২০১৪ ও ২০১৫ সালে কাজ করেছিলেন রাজস্থানের সাথে। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিও)হেড কোচের দায়িত্ব পালন করেন লম্বা সময় ধরে।অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতে ভারত ২০১৮ সালে তার কোচিংয়ের মাধ্যমে।এতো এতো সাফল্যের পুরস্কার হিসেবে ২০২১ সালে ভারত জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব দেয় বিসিসিআই তাকে।
রাজস্থানে তার সহকারি কোচ হিসেবে থাকবেন বিক্রম রাঠোর।ভারতের জাতীয় ক্রিকেট টিমেও দ্রাবিড়ের সঙ্গে সহকারী কোচ হিসেবে ছিলেন রাঠোর এবং দায়িত্ব পালন করেছিলেন ব্যাটিং কোচের।রাজস্থানের বর্তমান কোচ কুমার সাঙ্গাকারা কোচের দায়িত্ব ছেড়ে দিবেন রাহুল দ্রাবিড় দায়িত্ব নিলে।কুমার সাঙ্গাকারা বারবাডেজ রয়্যালস এর (সিপিএল) ও রাজস্থান রয়্যালসের মালিকাধীন পার্ল রয়্যালস (এসও২০)এর পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন।
রাজস্থান রয়েলস ২০০৮ সালে উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হয়েছিল।তারপর থেকে এ পর্যন্ত আর কোনো সাফল্য মেলেনি।সর্বশেষ ২০২২ সালের ফাইনালে গুজরাট টাইটান্স এর কাছে হেরে তাদের স্বপ্নভঙ্গ হয়।গেল আসরে প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে দলটি।
এখন সবাই দ্রাবিড়ের দিকে তাকিয়ে আছে যে তার কোচিংয়ের মাধ্যমে শিরোপা খরা কাটাতে পারে কিনা।এখন দেখার বিষয় দ্রাবিড় সবার আশা পূরণ করতে পারে কিনা। প্রতিদিন এই ধরনের খেলার খবর পেতে যুক্ত থাকতে পারেন ডেইলি বাংলাদেশ নিউজের সাথে।
খেলার খবর
রাজস্থান রয়েলসের হেড কোচ হয়ে ফিরছেন দ্রাবিড়

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:38 pm