বুধবার সন্ধ্যায় নেপালের কাঠমান্ডুতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের আজকের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে সহজ জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন সাবিনারা।
চলছে বিরতি, তার আগ পর্যন্ত প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে আছে ৩-০ গোলে।
শুরু থেকেই আক্রমনাত্বক ফুটবল খেলছে সাবিনারা, পেয়েছেন গোলের সুযোগও। তবে স্কোর লাইনে গোল বসাতে বাংলাদেশের মেয়েদের অপেক্ষা করতে হয় ৩২ মিনিট পর্যন্ত। বক্সের বাইরে থেকে শট নিয়ে প্রথম গোল করেন সাবিনা খাতুন।
এর দুই মিনিট পর আবারো গোল হয়। এবার গোলদাতা মাসুরা পারভীন।
অধিনায়ক সাবিনা খাতুন নিজের দ্বিতীয় গোল করেন ৪০ মিনিটে। ওই গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
সাবিনার জোড়া গোলে এগিয়ে বাংলাদেশ

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:33 pm