কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে লিড নেয়ার জোর সম্ভাবনা জাগিয়েছে বরিশাল। ফজলে মাহমুদের বরিশালকে ২৪৮ রানে আটকে খুলনার সংগ্রহ ৮ উইকেটে ১৬৯।
প্রথম দিনের ৭ উইকেটে তোলা ২১০ রান নিয়ে আজ মঙ্গলবার খেলতে নেমে আর মাত্র ৩৮ রান যোগ করে ২৪৮ রানে অলআউট হয়ে যায় বরিশাল।
খুলনার অফস্পিনার মেহেদি হাসান ৪৫ রানে পতন ঘটান ৪ উইকেটের। আশিকুর পান ২ উইকেট।
ওদিকে খুলনার তারকা ব্যাটারদের মধ্যেও কেউ রান পাননি। ওপেনার এনামুল হক বিজয় ১৩, অধিনায়ক ইমরুল কায়েস ২১ আর মোহাম্মদ মিঠুন ১৩ রানে সাজঘরে ফেরেন। এছাড়া অভিজ্ঞ জিয়া ১৪ ও তরুণ অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী করেন ১১ রান। খুলনার সর্বাধিক ৮৮ রান আসে নাহিদুলের ব্যাট থেকে।
বরিশাল প্রথম ইনিংস: ১১০ ওভারে ২৪৮/১০ (ফজলে মাহমুদ ৬৩, সালমান ৭৯, মঈন খান ২২, আবু সায়েম ১৪; মেহেদি হাসান ৪/৪৫, আশিকুর ২/৪৫, জিয়া ১/১৬, আব্দুল হালিম ২/৪৩, টিপু সুলতান ১/৩৯)।
খুলনা প্রথম ইনিংস: ৬৮ ওভারে ১৬৯/৮ (এনামুল হক বিজয় ১৩, ইমরুল কায়েস ২১, নাহিদুল হক ৮৮, মোহাম্মদ মিঠুন ১৩, জিয়া ১৪, মৃত্যুঞ্জয় ১১; কামরুল ২/১৯, তানভির ২/৩২, সোহাগ গাজী ২/২৫, রুয়েল মিয়া ১/৪৫)।
বিজয়-মিঠুন-ইমরুলের কেউ রান পাননি

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 12:44 pm