বলিউডের কিং শাহরুখ খানের অভিনয় জীবনের তিন দশকের দীর্ঘ যাত্রায় এবার যোগ হলো প্রথম জাতীয় পুরস্কার। অ্যাটলি পরিচালিত -জওয়ান- ছবিতে সেরা অভিনেতার সম্মান জিতে নিয়েছেন তিনি। এই অর্জনে উচ্ছ্বসিত শুধু তার ভক্তরাই নয়, পরিবারের সদস্যরাও।
দিল্লির বিজ্ঞান ভবনে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই সম্মাননা গ্রহণের পর থেকেই ভক্তদের অভিনন্দনের জোয়ারে ভাসছেন শাহরুখ। তবে সবচেয়ে মর্মস্পর্শী ছিল তার সন্তানদের প্রতিক্রিয়া।
ইনস্টাগ্রামে একটি যৌথ খোলা চিঠিতে আরিয়ান এবং সুহানা তাদের বাবাকে অভিনন্দন জানিয়েছেন। খোলা চিঠিতে তারা লেখেন, ‘বাবা, তোমাকে খুব ভালোবাসি।’
তারা আরও উল্লেখ করেন যে, শাহরুখ সব সময়ই বলেন তিনি কখনো রূপা জেতেননি, কেবল সোনা হারিয়েছেন কিন্তু এই ক্ষেত্রে রূপাই আসল সোনা। এই সম্মান পেয়ে তারা অত্যন্ত আপ্লুত এবং গর্বিত।
শুধু আরিয়ান-সুহানা নয়, শাহরুখের স্ত্রী গৌরী খানও তার ইনস্টাগ্রামে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘কী অসাধারণ তুমি শাহরুখ! তোমার এই জাতীয় পুরস্কারপ্রাপ্তি অনেক পরিশ্রমের ফল। এখন এই পুরস্কারটি বাড়িতে রাখার জন্য একটি বিশেষ ব্যবস্থা করছি।’
শাহরুখকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ আরিয়ান-সুহানার

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 1:54 pm